নিয়োগ দুর্নীতি তদন্তে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে অভিনেতাকে হাজির হতে বলেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই অভিনেতাকে।
আরো পড়ুন- আমি তো লিখতে পারিনা স্যার! ED কে জানালো কেষ্ট
নিয়োগ মামলার তদন্তের পরিধি রাজনৈতিক ক্ষেত্র থেকে ক্রমশ বিস্তৃত হচ্ছে বিনোদনের জগতেও। হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইডির দাবি, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে পৌঁছেছে টলিউডে। ইতিমধ্যেই বেশ কিছু অভিনেত্রীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তবে এই প্রথম টলিউডের কোনও অভিনেতাকে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তলব করা হয়েছে তাঁকে।

টলিউডের অভিনেতা হওয়ার পাশাপাশি বনি প্রাক্তন বিজেপি কর্মীও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে গত জানুয়ারি মাসে তিনি বিজেপির সদস্যপদ ছেড়েও দেন। নিয়োগ মামলায় ইডির তলব প্রসঙ্গে বনিকে প্রশ্ন করা হলে, তিনি সোজাসাপটা জানিয়ে দিয়েছিলেন তিনি যাবেন। বনির কথায়, ‘‘হ্যাঁ হ্যাঁ (যাব)! না যাওয়ার কী আছে?’’ বৃহস্পতিবারই হাজিরা দিলেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”