ফাঁসির প্রস্তুতি শুরু, ভোর ৪.৪০ মিনিট, চার অভিযুক্তকে দেওয়া হল নতুন কুর্তা-পাজামা। শেষ মুহূর্তে তাদের মেডিক্যাল চেকআপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানতে চাওয়া হয়েছে তাদের শেষ ইচ্ছে।
সূত্রের খবর দোষীদের মধ্যে একজন বিনয় তার আইনজীবীর সাথে কথা বলতে চেয়েছেন।
ভোর ৪.৫৬ মিনিট চার অভিযুক্তের মেডিক্যাল চেকআপ শেষ হয়েছে।
৫.১৫ নাগাদ তাদের ফাঁসি কক্ষে নিয়ে আসা হয়।
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই ঠিক ৫.৩০ নাগাদ ফাঁসি কাঠে ঝোলানো হবে দিল্লি গণধর্ষণ মামলায় দোষী চার অভিযুক্তকে। তিহার জেলের ইতিহাসে একসঙ্গে ৪ জনকে ফাঁসি দেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। এই প্রথম ৪ জনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হবে। সূত্রের খবর তিহার জেলে সমস্ত আধিকারিকরা বৈঠক শুরু করে দিয়েছেন। তিহার জেলের আধিকারিক ও ফাঁসুরের মধ্যে বৈঠক চলছে। অন্যদিকে জেলের মধ্যে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে তিহার জেল চত্বর জুড়ে।
৫.৩০ ফাঁসি দেওয়া হল দিল্লি গণধর্ষণ মামলায় অভিযুক্ত ৪ অপরাধীর। অবশেষে ৭ বছর পর বিচার পেল নির্ভায়া ও তার পরিবার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”