মালদাঃ- হাসপাতাল চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। তবে অতিরিক্ত ভাড়া না দিলে মিলবে না এই অ্যাম্বুলেন্সের পরিসেবা। অতিরিক্ত ভাড়া জোগাড় করতে না পেরে হাসপাতালের বাইরে দুই ঘণ্টা ধরে পড়ে থাকলেন এক গর্ভবতী মহিলা। এমনকি অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে ডাক্তারবাবুদের অনুরোধ করেও মিলেনি এই পরিসেবা বলে অভিযোগ। এই অমানবিক ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এদিন অ্যাম্বুলেন্স চালক, ডাক্তার ও চেন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। ডাক্তারবাবুদের যোগসাজশে হাসপাতালে এই ধরনের দুর্নীতি চলছে বলে সরাসরি অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা।
আরো পড়ুন- ইংরেজবাজারে বন্ধুর হাতে গুলিবিদ্ধ যুবক
জানা যায়, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা তারিখ আনোয়ার তার দশ মাসের গর্ভবতী স্ত্রী আসমিন খাতুনকে গত বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে তিনদিন থাকার পর রোগীর বেগতিক অবস্থা দেখে ডাক্তারবাবুরা শনিবার দুপুর ১২ টা নাগাদ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চালক ও চেন মাস্টারকে বলতে গেলে অতিরিক্ত ভাড়া হিসেবে ৪০০ টাকা দাবি করে বলে অভিযোগ। এই টাকা না দিলে এ্যামবুলেন্সের চাকা ঘুরবে না বলে সাফ জানিয়ে দেন চেন মাস্টার। এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। শেষ পর্যন্ত BMOH AK MONDAL এর অনুরোধে সরকারি ভাড়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বলে খবর।
হাসপাতাল সূত্র জানা যায়, বেসরকারি অ্যাম্বুলেন্স দূরত্ব অনুয়ায়ী সরকারি পক্ষ থেকে ভাড়া পায়। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল থেকে চাঁচলের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার।এর জন্য সরকারিভাবে ভাড়া ৪৫০ টাকা। হয়তো এই ভাড়াতে তাদের কুলোয় না বলেই অতিরিক্ত টাকা দাবি করেছে।তবে সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে চাওয়া বেআইনি।
হাসপাতালের BMOH AK MONDAL জানান লিখিত অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত করে দেখবেন।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI