পশ্চিমবঙ্গ ভেঙে কামতাপুর পৃথক রাজ্য হবে বলে কিছু দিন আগে ফের দাবি করেছিলেন জঙ্গি গোষ্ঠী কেএলও বা ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’-এর শীর্ষ নেতা কৈলাশ কোচ। আর সেই কেএলও জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ফের উদ্যোগী হয় রাজ্য সরকার। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ কথা জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা কৈলাস কোচ। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস কোচ।
আত্মসমর্পণের পথে কেএলও শীর্ষনেতা কৈলাস কোচ!
বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় দিন। আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি। স্ত্রীর সঙ্গে নিজে এসে আত্মসমর্পণ করেছেন। সমর্পণ করেছেন হাতে থাকা একে ৪৭ অস্ত্র।’’
আরো পড়ুন- Partha Chatterjee: কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়
এর পর নিজের সিদ্ধান্তের কথা জানান কৈলাস। তিনি বলেন, ‘‘আমি কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী কামতাপুরবাসীর উন্নয়নে যে পদক্ষেপ করেছেন, সেই ধারাকে অব্যাহত রেখে, ওঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি এবং আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য, সমাজের মূলস্রোতে ফিরে এলাম। আজ আত্মসমর্পণ করলাম আমরা।’’

কৈলাস আরও বলেন, ‘‘সুদীর্ঘ ১৬ বছর সশস্ত্র আন্দোলন করলাম। বুঝতে পেরেছি, হিংসার মধ্যে কামতাপুরবাসীর কোনও উন্নয়ন সম্ভব নয়, হবে না। তাই যে সব ভাইবোন এবং বন্ধুরা জঙ্গলে অস্ত্র ধরে আছে, তাদের আহ্বান করি যে তারা ফিরে আসুক। কামতাপুরবাসীর উন্নয়ন হোক। কেএলও-র উন্নয়নে আমার সঙ্গে যারা আছে, তারাও ফিরে আসবে। আপনাদের একটি ছবি দেওয়া হবে। তাতে যাঁরা আছেন, তাঁরাও খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবেন।’’


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব