বাংলাহান্ট ডেস্কঃ কয়লাপাচার কান্ডে ইডির নজরে এবার রাজ্যের ৮ আইপিএস (IPS) অফিসার। চলতি মাসেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ১৫ আগস্টের পর তাঁদের দিল্লি গিয়ে ইডি (ED) সদর দপ্তরে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, আইপিএসদের এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। এছাড়া আইপিএস সুকেশ জৈন, কোটেশ্বর রাও, রাজীব মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে। এই মর্মে তাঁদের কাছে নোটিস পাঠানো হবে অবিলম্বে।
আরো পড়ুন- Anubrata Mondal: অনুব্রতর কনভয় দেখে ‘চোর চোর, গরু চোর’ বলে চিৎকার স্থানীয়দের
গরু এবং কয়লা পাচার (Coal scam) মামলার কিনারা করতে কার্যত সাঁড়াশি চাপ দিতে শুরু করেছে ইডি-সিবিআই। বৃহস্পতিবারই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। যদিও তাঁকে অ্যারেস্ট মেমোয় সই করায়নি সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। এর ঠিক পরপরই কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করল রাজ্যের ৮ আইপিএস অফিসারকে।

সূত্রের আরও খবর, ২২ থেকে ৩১ আগস্টের মধ্য়ে এই আটজন আইপিএস অফিসারকে দফায় দফায় দিল্লির ইডি অফিসে ডেকে পাঠানো হবে। জ্ঞানবন্ত সিংকে ২২ তারিখ ডাকা হতে পারে। ওয়াকিবহাল মহলের মত, এই অফিসাররা জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালীন কয়লা ও গরু পাচার কাণ্ডের একাধিক মামলা দায়ের হয়েছিল। সেসব মামলার ফাইল ঘাঁটতে গিয়ে আর্থিক লেনদেনের উৎসের সন্ধান করতেই ইডি তাঁদের জেরা করতে চায়।

এদিকে, বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা বর্তমানে বিজেপিতে। তিনি সাংসদ থাকাকালীন যে তৃণমূল নেতাদের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করতেন, তেমন অন্তত ৭২ জনের নাম তিনি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে দিয়েছেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতেই থাকতে বলা হয়েছে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”