রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : ডেঙ্গু রুখবে এবার গাপ্পি মাছে। লড়াই করবে তারা মশার লাভার সঙ্গে। এই ছোট ছোট মাছগুলি মশার লার্ভা কে খেয়ে পরিবেশকে ডেঙ্গু মুক্ত করবে। ডেঙ্গু দমনে তৎপর রাজ্য । প্রতিদিন প্রশাসনের বহু সাফাই কর্মী পরিবেশকে ডেঙ্গু মুক্ত রাখতে লড়াই করে চলেছে। এবার তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে গাপ্পি মাছ। প্রতিবছর দেশ জুড়ে প্রায় দুই লক্ষ মানুষ আক্রান্ত হন মশা বাহিত রোগ ডেঙ্গুতে। তার মধ্যে রাজ্যেই প্রতিবছর প্রায় সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হন ডেঙ্গুতে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরে ৮৬৬৪ জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের। ডেঙ্গু দমনে অনেকদিন থেকেই তৎপর প্রশাসন।একাধিক পর্যায়ের সাফাই কর্মী দিয়ে এলাকায় এলাকায় সাফাই অভিযান চালানো হচ্ছে। কিন্তু এমন কিছু জায়গা থাকে যেগুলো নীচু এবং জলা জমি সেখানে ঠিকভাবে সাফাই করা সম্ভব হয়ে ওঠে না। সেই সমস্ত জায়গায় যাতে মশার লার্ভা না জন্মায় তার জন্যই ছাড়া হয় গাপ্পি মাছ।
আরো পড়ুন- Amrita Sen: রাজ্যের দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

গাপ্পি মাছ তার জীবন চক্রে মশার যে লার্ভা গুলি জন্মায় সেগুলিকে খেয়ে বেঁচে থাকে। যার ফলে যে জায়গাগুলিতে মানুষের পক্ষে গিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সে জায়গাগুলিতে সেই কাজ করবেই গাপ্পি মাছ। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি গ্রামের জলাশয় গুলোতে ছাড়া হল গাপ্পি মাছ।বড় বড় ড্রেন পুকুর জলাশয় গুলিতে এই মাছ ছাড়া হয়েছে। বর্ষার মরসুমেই কাজ কে অগ্রগতি দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। কিছু জলাশয়ে আবর্জনা থাকে সেই জায়গাগুলোর মধ্যে কিছুটা জায়গা পরিষ্কার করে গাপ্পি মাছ ছাড়া হয়েছে বলে জানান বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ ও পঞ্চায়েতের আধিকারিকরা ।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”