কলকাতা: কলকাতার সোনাগাছির দুর্গাচরণ স্ট্রিটে ভয়াবহ খুন! গলা কেটে খুন করা হয় এক যৌনকর্মীকে। ঘটনাস্থলে বটতলা থানার পুলিশ।
জানা যায়, সোনাগাছির ৯৯ নম্বর বিল্ডিংয়ে গলা-কাটা অবস্থায় উদ্ধার হয় এক যৌনকর্মীর দেহ। মৃতার নাম প্রার্থনা মুখোপাধ্যায়। প্রতিবেশীরা ওই মহিলাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেখে, ঘর লন্ডভন্ড। ঘরের আলমারি ভাঙ্গা! দেখে মনে হচ্ছে, তন্ন তন্ন করে ঘরে কিছু খোঁজা হয়েছে। মহিলার গলা-সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আরো পড়ুন- স্ত্রীকে হাঁসুয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুনের চেষ্টা
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খদ্দের সেজে এসে কেউ এই কাজ করেছে। বছর আটচল্লিশের ওই মহিলার সঙ্গে ওই খদ্দেরের আগে থেকে পরিচয় ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। আলমারি থেকে কোনও জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও তারা মনে করছে। কেন ওই যৌনকর্মীকে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর খুনি কী ভাবে এলাকা ছাড়ল, সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। পুলিশের অনুমান, খুনির ওই এলাকায় নিয়মিত যাতাযাত থাকলে, কেউ তাকে সন্দেহের চোখে দেখবে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হোমিসাইড শাখার টিমও।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্য যৌনকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে ঘটনা ঘটল বুঝতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, খুনিকে দ্রুত গ্রেফতার করা হোক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”