বাংলাহান্ট ডেস্কঃ স্কুলে পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করল বিজেপি। বুধবার রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করে বিজেপি। শ্যামাপ্রসাদের জন্মভিটেতে রীতিমতো মাইক বাজিয়ে অনুষ্ঠান কর্মসূচি পালন করেন বিজেপির রাজ্যস্তরের নেতারা । আর সেই অনুষ্ঠানকে ঘিরেই তৈরি হল বিতর্ক । সামনেই আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় । সেখানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছিল । পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন করাতেই বিতর্ক সামনে আসে।
আরো পড়ুন- জেলা সভাপতিকে বাদ দিয়েই কর্মী সম্মেলন! বনগাঁয় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
এবিষয়ে প্রধান শিক্ষিকা না-থাকায় ভারপ্রাপ্ত শিক্ষিকা প্রশাসনের কাজে কোনও অভিযোগ করতে পারেননি । তবে এবিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকা কৃষ্ণা পাল বলেন, “আজ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছিল । সেখানে কয়েকটি শ্রেণীকক্ষে আওয়াজের জন্য সমস্যা হচ্ছিল । বিষয়টি প্রধান শিক্ষিকা জানানো হবে বলে । তৃণমূলের কটাক্ষ বিজেপির এটাই কালচার । পরীক্ষা চলাকালীন কীভাবে মাইক চালাতে পারে ।”
তবে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমরা মাইকের ডেসিবেল কমিয়ে রাখব । প্রয়োজন হলে মাইক ছাড়া অনুষ্ঠান করব । আমাদের দৃষ্টিগোচরের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি । আমরা চাই না কোনও ক্ষতি হোক । আমাদের জন্য ক্ষতি হলে ক্ষমা প্রার্থী ।”


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI