মালদা- এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে আক্রান্ত মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার জহরা তলা এলাকায়। আহত স্কুলছাত্রী ও তার মা ফারিদা বিবি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জহরা তলা হাজী মোহাম্মদ হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। অভিযুক্তরা হলেন আজগার আলী খলিল শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরো পড়ুন- “BJP আগে জানালে ভেবে দেখতাম…”, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সর্মথন নিয়ে মন্তব্য মমতার
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালেও ওই স্কুল ছাত্রীর ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় প্রতিবেশী দুইজন যুবক ও ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকার করলে তার মা ছুটে শেষে বাধা দিতে গেলে তাকেও বেধরক মারধর করা হয়। তড়িঘড়ি দুইজনকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মা ও মেয়ে।
এই বিষয়ে ওই স্কুল ছাত্রীর মা জানান, এদিন সকালে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গিয়েছিলাম। সেই সময় মেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন।অভিযুক্ত প্রতিবেশী দুই যুবক ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিৎকার শুনে ছুটে এসে মেয়েকে বাধা দিতে গেলে আমাকেই মারধর করে ওই অভিযুক্ত দুই যুবক সেখান থেকে পালিয়ে যায়।
ধর্ষণের চেষ্টা না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”