বাংলাহান্ট ডেস্কঃ সংক্রমণ সাময়িক ভাবে স্তিমিত হলেও মহামারি-বিদায় এখনও দূরে। বরং তা ক্রমেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিশ্বের শতাধিক দেশে। এই পরিস্থিতির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, কোভিড ১৯ মহামারি ক্রমাগত নিজেকে বদলে ফেলছে এবং তা মোটেও শেষ হয়ে যায়নি।
আরো পড়ুন- মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে! আরও চাপে উদ্ধব শিবির
হু জানিয়েছে, বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বাড়ছে। হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলছেন, ‘‘মহামারি প্রতিনিয়ত নিজের চরিত্র বদলে ফেলছে এবং তা মোটেও মহামারি শেষ হওয়ার লক্ষণ নয়। করোনাভাইরাসকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর অর্থ হল, ওমিক্রনকে চিহ্নিত করা ক্রমশ আরও কঠিন হয়ে পড়ছে। ফলত, ভবিষ্যতের রূপের পূর্বাভাস দেওয়াও কঠিনতর হয়ে পড়ছে।’’
টেড্রস জানিয়েছেন, বিএ৪ ও বিএ৫ রূপের কোভিড ১৯-এর সংক্রমণ ক্রমশ বাড়ছে বিশ্বের অন্তত ১১০টি দেশে। এর ফলে গোটা বিশ্বে সংক্রমণ বেড়ে গিয়েছে ২০ শতাংশ। হু-এর নির্ধারিত ৬টি অঞ্চলের মধ্যে তিনটিতেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। যদিও তাকে গোটা বিশ্বের নিরিখে নগণ্য বলেই মনে করা হচ্ছে।
মহামারির বাড়বাড়ন্ত রুখতে দাওয়াইও বাতলে দিয়েছে হু। বিশ্বের সমস্ত দেশের উদ্দেশে ঘেব্রেয়েসুসের বার্তা, অন্তত ৭০ শতাংশ জনসংখ্যার টিকাকরণ শেষ করে ফেলতে হবে। এক মাত্র তা হলেই মহামারির থাবা এড়ানো সম্ভব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”