মালদাঃ করোনার আবহে দু’বছর ধরে রথযাত্রা ইংরেজবাজার শহরে বেরোয়নি । তবে এবার করোনার প্রকোপ কাটিয়ে ফের নামতে চলেছে ইংরেজবাজার শহরের পথে মালদা ইসকনের রথ ।তার প্রস্তুতি চলছে জোড় কদমে। ইতিমধ্যেই তিনটি রথের রংয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু রথ সাজানো বাকি ।রথযাত্রার দিন ইংরেজবাজার শহরে মালদার ইসকনের তিনটি রথ শহরের রাজপথ দিয়ে যাবে । মালদা ইসকনের মন্দিরের অধ্যক্ষ ব্রজরাজ কানাই দাস জানান বিগত দুবছর করোনার প্রভাবে রথযাত্রা করা যায়নি। তবে এবার রথযাত্রা ধুমধাম করে মহা আড়ম্বরে পালিত হচ্ছে । রথযাত্রার দিন সকালবেলা মঙ্গল আরতির মাধ্যমে রথযাত্রার উৎসব শুরু হচ্ছে । তারপর দুপুর বেলা পাণ্ডব বিজয়ের মাধ্যম দিয়ে ভগবান শ্রীজগন্নাথ , বলরাম , সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে ইংরেজবাজার শহরের নেতাজি মোড় থেকে শুরু করে পোস্ট অফিস, গৌউরোড মোড়, হয়ে রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি মোড়, কানি মোড়, ৪২০ মোর হয়ে পল্লীশ্রী মাঠে পৌঁছাবে রথ ।এবং সেখানেই ৭ দিন রথ থাকবে। সাত দিন ধরে চলবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ।এবারে পাঁচ কুইন্টাল বোঁদে প্রসাদ ভোগ ভক্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব