২ বছর পর ফের তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায়। ‘২১ জুলাইয়ের নাম করে চাঁদা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কার’, প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। এছাড়া উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বাসিন্দাদের আরও বেশি করে সমাবেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।
আরো পড়ুন- অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ! তিনটি ট্রেনে আগুন, পুলিশের গুলিতে নিহত ১
এদিন তৃণমূল ভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি সাফ বলেন, “একুশে সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। ২৪ ঘণ্টার মধ্যে কড়া হবে বহিষ্কার।” উল্লেখ্য, এর আগে হলদিয়ায় শ্রমিক সমাবেশে যোগ দিয়েও জোর করে টাকা আদায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। তৃণমূল করলে এসব করা যাবে না, কড়া ভাষায় সেকথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”