রবিবার ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আর এর পরেই জানাযায় তাঁকে নিয়ে ব্যারাকপুর লোকসভায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ মে ব্যারাকপুর লোকসভার শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভাতেই অর্জুনের বিধায়ক পুত্র তৃণমূলে যোগ দিতে পারেন। ২০১৯ সালেবাবা অর্জুন বিজেপি-তে যোগ দিয়ে ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ২০১৯ সালের লোকসভা ভোটের সময়তেই ভাটপাড়ার বিধানসভার উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পান অর্জুন পুত্র।
আরো পড়ুন- রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ভিন্রাজ্যের ৮ ভুয়ো পরীক্ষার্থী আটক
প্রথম বার দাঁড়িয়েই জয় পান পবন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ফের ভাটপাড়া থেকে প্রার্থী হন পবন। সেবার ব্যারাকপুর লোকসভার ছ’টি আসনে বিজেপি প্রার্থীরা পরাজিত হলেও, ভাটপাড়ায় জয় পান অর্জুন পুত্র। যদিও, জেতার পর থেকেই বিজেপি পরিষদীয় দলে খুব বেশি সক্রিয় নন পবন। বিধানসভার অধিবেশনেও বিজেপি বিধায়কদের সঙ্গে কখনও শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়নি তাঁকে।
রবিবার অর্জুন তৃণমূলে যোগ দিলেও, বাবার সঙ্গে শাসক দলে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। পুত্রের তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন বলেছেন, ‘‘তৃণমূল নেতৃত্ব দরজা খুলে দিলে গোটা বিজেপিটাই তৃণমূলে চলে আসবে।’’সূত্রের খবর, ৩০ মে পবন-সহ অর্জুন অনুগামীদের তৃণমূলে যোগদান করাতেই অভিষেক ব্যারাকপুরেএসে সভা করবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”