অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সহযোগিতা করে না বাংলা’! মঙ্গলবার অসমের বিজেপি সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানে এই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অন্যদিকে, অনুপ্রবেশ (Infiltration) রুখতে অসমের (Assam)বিজেপি সরকারের প্রশংসা করেন তিনি। এর পাশাপাশি, অনুপ্রবেশ রুখতে বাংলায় কোনও সমর্থন পাওয়া যায় না বলেও দাবি করেন তিনি।
আরো পড়ুন- সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন মদন, পড়ে গেল নাতিও! ভাইরাল ভিডিও
অসম থেকে বাংলাকে নিশানা শাহের
দু’দিনের অসম সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন শাহ। অসম পুলিশের (Assam Police) হাতে তুলে দেন ‘প্রেসিডেন্টস কালার’। কর্মসূচির ফাঁকে তিনি অসমের বিজেপি (BJP) সরকারের ভূয়সী প্রশংসা করেন। জানান, অনুপ্রবেশ রুখতে দারুণ কাজ করছে অসম সরকার। সে প্রসঙ্গেই বাংলাকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের সঙ্গে বাংলা মোটেও সহযোগিতা করছে না। শাহ বলেন, “অনুপ্রবেশ সমস্যা রুখতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু এ বিষয়ে বাংলার তরফে সহযোগিতা মিলছে না। অন্যদিকে, কেন্দ্রের পিছনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছে অসম। সমস্যার মোকাবিলা করছে কড়া হাতে। তার ফলও পাচ্ছে। বেআইনি অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে।” শাহর দাবি, সোমবার তিনি রাজ্যের মানকাছাড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়েছিলেন। সেখানে তথ্য পেয়েছেন, গত ছ’বছরে অনুপ্রবেশ অনেকটাই কমেছে। শীঘ্রই তা একেবারে বন্ধ হয়ে যাবে বলে শাহ দাবি করেন। অসম সরকার রাজ্যে গরু পাচারও বন্ধ করতে পেরেছে বলে শাহর দাবি।
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলার শাসকদল। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা সাংসদ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, বিএসএফ (কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত) দায়িত্বে অবহেলা করে বলেই সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঘটছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক অতীতে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজন বিএসএফ কর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “উনি কী বলে গেলেন মিথ্যার ঝুড়ি নিয়ে, সেসব বলে লাভ নেই। অনুপ্রবেশ-টনুপ্রবেশ নিয়ে পরে হবে। আগে স্বরাষ্ট্রমন্ত্রী কাশীপুর ইস্যুতে জবাব দিন।”
উল্লেখ্য, সম্প্রতি বাংলায় দু’দিনের সফরে এসেও অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলতে দেখা যায় শাহকে। রাজ্যে বিজেপি নেতাদের মুখে যখন কথা কথায় ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির কথা শোনা যাচ্ছে, সেই সময় হিঙ্গলগঞ্জে বিএসএফ-এর অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। বলেন, “অনুপ্রবেশ এবং চোরাচালান স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা মুশকিল। সেই সাহায্যও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এমন রাজনৈতিক পরিস্থিতি দ্রুত এখানে তৈরি হবে। জনতার এমন চাপ তৈরি হবে যে, সাহায্য করতেই হবে।”
এর পাল্টা শাহকে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অমিত শাহ আগুন নিয়ে খেলবেন না। বিএসএফকে রাজ্যের এক্তিয়ারের মধ্যে অনুপ্রবেশ করতে বলবেন না। প্ররোচনা দেওয়া বন্ধ করুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাজ গরু পাচার, কয়লা পাচার বন্ধ করা। ইডি, সিবিআই, আইটিকে বাড়িতে বসে কাজে লাগানোর বাইরেও কোনও কাজ করুন।”

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI