প্রকৃতি হল এক রহস্যের ভান্ডার। প্রকৃতি তার এই ভান্ডারে কত কি যে লুকিয়ে রেখেছে তার বেশিরভাগই এখনও মানুষের অজানা। প্রতিদিনই কিছু না কিছু বিস্ময়কর তথ্য আমাদের সামনে আসছে, আর তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যায় যে এরম কিছু জিনিসও পৃথিবীতে আছে ভেবে। এবারও সেরকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো ঠোঁট-দাঁত যুক্ত বিরল মাছ।
আরো পড়ুন- Philippines BrahMos: ভারত থেকে ব্রহ্মস মিসাইল কেনার অনুমোদন দিল ফিলিপাইনস
এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ওই ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।
জানা গিয়েছে, এই ধরনের মাছ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে দেখা যায়। এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। মাছটির শরীরে দুটি রং স্পষ্ট। আর এই দুটো রঙকে আলাদা করেছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।
দেখুন ভিডিও-

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন