মালদাঃ মাদক উদ্ধারে বড় সাফল্য ইমেজ বাজার থানার পুলিশের। গোপন সূত্রে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার সীমান্ত সংলগ্ন ইমামজাগির এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০২ গ্রাম ব্রাউন সুগার । যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করেছে পুলিশ।
আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহাদাদ শেখ। তার বাড়ি কালিয়াচকে। ধৃতের কাছ থেকে ব্রাউন সুগার ছাড়া উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। এদিন রাতে প্লাস্টিকের প্যাকেট বন্দি ওই ব্রাউন সুগার গুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল ওই মাদক কারবারি। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অফিসার আনসারুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এবং ইমামজাগির এলাকা থেকেই বেআইনি ব্রাউন সুগার সহ ধৃতকে হাতেনাতে ধরে ফেলে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI