নাইট ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি। তার পরে প্রবল ঠান্ডার কবলে পড়ে মৃত্যু হয় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের। মৃত্যুর একমাস পরে প্রকাশ্যে এল তাঁর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন ভারতীয় বংশোদ্ভূত অকূল ধাওয়ান। গত ২০ জানুয়ারি বন্ধুদের সঙ্গে একটি নাইট ক্লাবে গিয়েছিলেন। কিন্তু তাঁকে প্রবেশের অনুমতি দেননি নাইট ক্লাবের কর্তৃপক্ষ। তার পরেই নিখোঁজ হয়ে যান অকূল। দীর্ঘক্ষণ ধরে ফোন করেও অকূলের খোঁজ পাননি বন্ধুরা। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পরের দিন বিশ্ববিদ্যালয় চত্বর থেকেই উদ্ধার হয় অকূলের মৃতদেহ।
আরো পড়ুন- রণবীর কোলেপিঠে করে মানুষ করেছেন, কাপুর খানদানের এই সুন্দরী কন্যের পরিচয় জানেন?
প্রাথমিকভাবে পুলিশের তরফে বলা হয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে ওই ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার। কিন্তু মাসখানেক পরে প্রকাশ্যে আসা পুলিশি রিপোর্টে উঠে আসছে অন্য় তথ্য। মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছে, প্রচুর অ্যালকোহল মিলেছে অকূলের দেহে। তার পর অনেকটা সময় প্রবল ঠান্ডার মধ্যে ছিলেন তিনি। দুই কারণ মিলিয়েই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার।
উল্লেখ্য, বারবার মার্কিন মুলুকে হামলার মুখে পড়ছেন ভারতীয় পড়ুয়ারা। মাত্র এক মাসে চার পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন উঠেছে সেদেশে। স্বভাবতই আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। বিতর্কের আবহেই গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ আধিকারিক জন কিরবি। জানান, “প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন। সমস্ত রকম হিংসা রুখতে চেষ্টা করছি।” তার পরেই প্রকাশ্যে এল ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”