বাংলা হান্ট ডেস্ক; অবশেষে দীর্ঘ সাড়ে সাত মাস পর রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। কালীপুজোর আগেই চালু হচ্ছে পরিষেবা। আগামী ১১ নভেম্বর বুধবার থেকে চালু হচ্ছে এই লোকাল ট্রেন পরিষেবা। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল।
লকডাউনের জেরে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু এ রাজ্যের অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা নির্ভর করে লোকাল ট্রেনের উপরে। কাজেই সেই সমস্ত মানুষগুলি পড়েছে চরম ভোগান্তিতে। এর আগে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে সরব হয়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরাও লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছে। সেই দাবি কে সম্মতি জানিয়ে এবার লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল এবং রাজ্য সরকার।
বেশ কিছুদিন আগে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সঙ্কেত মিললেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত ভারতীয় রেল ।
এবার রাজ্যের তরফে সেই সবুজ সঙ্কেত মিলতেই আগামী বুধবার থেকে দৌড়াতে শুরু করবে লোকাল ট্রেন। এ বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় রেল। পাশাপাশি দফায় দফায় হচ্ছে বৈঠক। পাশাপাশি টাইমটেবিল নিয়েও বেশ কিছুটা পরিবর্তন এনেছে রাজ্য সরকার। পুরনো টাইমটেবিল ট্রেন গুলি চলবে ঠিকই কিন্তু নতুন বেশ কিছু সংযোজন করা হয়েছে।
রেল সূত্রে খবর, হাওড়া এবং শিয়ালদা ডিভিশন মিলে মোট ১৮১ জোড়া অর্থাৎ ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে। আগামী সোমবার ফের রেল-রাজ্য বৈঠক। যেখানে প্রকাশ করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর।
১) রাত ২.৪০: হাওড়া-মেদিনীপুর প্রথম লোকাল।
২) রাত ৩: খড়গপুর থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল।
৩) রাত ৩.০৫: পাঁশকুড়া থেকে ছাড়বে হাওড়ার প্রথম লোকাল।
৪) ভোর ৪.০৫: মেদিনীপুর থেকে ছাড়বে হাওড়ার আসার প্রথম লোকাল।
৫) ভোর ৪.২০: মেচেদা থেকে হাওড়া যাবে প্রথম লোকাল।
৬) সন্ধে ৭.১৫: মেদিনীপুর থেকে হাওড়ার শেষ লোকাল।
৭) রাত ৮.১৮: পাঁশকুড়া থেকে হাওড়ার শেষ লোকাল।
৮) রাত ৮.৪৮: হাওড়া থেকে খড়গপুরের শেষ লোকাল।
৯) রাত ৮.১৫: হাওড়া থেকে মেদিনীপুরের শেষ লোকাল।
১০) দিঘা, শালিমার, আমতা, সাঁতরাগাছি থেকে ৬২টি লোকাল।
১১) হাওড়া থেকে মেদিনীপুরের জন্য ১৩ জোড়া লোকাল।
১২) হাওড়া থেকে খড়গপুরের মধ্যে চলবে ৪ জোড়া লোকাল।
১৩) হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে চলবে ৯ জোড়া লোকাল।
১৪) হাওড়া থেকে মেচেদার মধ্যে চলবে ৫ জোড়া লোকাল।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হবে৷ হাওড়া এবং শিয়ালদহ থেকে দৈনিক ২০০টি মতো লোকাল ট্রেন চালানো হতে পারে৷ কিন্তু লোকাল ট্রেনের উপরে যে পরিমাণ মানুষ নির্ভরশীল, তাতে এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি রক্ষা করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI