একবার দু’বার নয়, এই নিয়ে ২৬ বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়লেন নেপালি শেরপা রীতা। নিজেই ভাঙলেন নিজের রেকর্ড। সর্বাধিকবার এভারেস্ট (Mt. Everest) জয়ের রেকর্ড লাগাতার রয়েছে তাঁর ঝুলিতেই।
এভারেস্ট হোক বা অন্য কোনও দুর্গম পাহাড়, জয় করার সময় অভিযাত্রীদের সঙ্গে থাকেন দক্ষ শেরপারা। শহরের গলিপথের মতোই তাঁদের কাছে পাহাড়ের শৃঙ্গে পৌঁছে যাওয়ার রাস্তা চেনা থাকে। অভিযাত্রী পাহাড়ের শীর্ষে পৌঁছে নিজের দেশের পতাকা পুঁতে দেন মাটিতে। তবে সে অর্থে যোগ্য সম্মান পান না শেরপারা। কিন্তু কিছু শেরপা থাকেন যাঁদের কাছে পাহাড় জয় করাটা একটা নেশার মতো। সেরকমই একজন শেরপা হলেন কামি রিতা (Kami Rita)।
আরো পড়ুন- Aam Aadmi Party: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন! আপের সদস্য সংগ্রহ অভিযানে উৎসাহিত মানুষের ভিড়
জানা গিয়েছে, রীতা তাঁর ১১ জন সঙ্গীকে নিয়ে শনিবার স্থানীয় সময় সন্ধে ৬টা ৫৫ মিনিট নাগাদ ৮ হাজার ৮৪৮.৮৬ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গে ২৬ নম্বর বার পা রাখেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

১৯৯৪ সালের ১৩ মে প্রথম বার এভারেস্টে উঠেছিলেন রীতা । তারপর থেকে এভারেস্ট শৃঙ্গে ওঠা যেন নেশায় পরিণত হয়েছিল এই নেপালি শেরপার। তবে এভারেস্ট ছাড়াও তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ গডউইন অস্টিন (K2), মাউন্ট লোৎসে, মাউন্ট মানসালু এবং মাউন্ট চো ইউ শৃঙ্গ জয় করেছেন। ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়েরও বিশ্বরেকর্ড রয়েছে এই নেপালি শেরপার ঝুলিতে। তবে এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে নজির গড়লেন রীতা ।
প্রসঙ্গত, করোনাকালে বেশ কিছু সময়ের জন্য মাউন্ট এভারেস্ট-সহ হিমালয়ের অন্যান্য শৃঙ্গ অভিযানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু, অতিমারি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই ধীরে ধীরে পর্বতারোহীদের জন্য হিমালয়ের দরজা খোলা হচ্ছে। সম্প্রতি ৭৪০ জন পর্বতারোহীকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৫৫ জন মহিলা। এই পর্বতারোহীরা ৭০টি আলাদা দেশের নাগরিক। তবে আবেদনকারীদের অধিকাংশই আমেরিকার বাসিন্দা বলে জানিয়েছে নেপাল সরকার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের পর্বতারোহীরা। এরপরই রয়েছে ভারত। চলতি মরশুমে মোট ৫৫ জন ভারতীয়কে সেদেশের বিভিন্ন পর্বতশৃঙ্গে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে মাউন্ট এভারেস্ট অন্যতম।
উল্লেখ্য, কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা (Mt Kanchenjunga) অভিযানে গিয়ে প্রাণ হারাতে হয় এক ভারতীয় পর্বতারোহীকে। মৃতের নাম নারায়ণ আইয়ার (Narayanan Iyer)। ৫২ বছরের নারায়ণ মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। অন্যদিকে আবার নগিমি শেরপা নামে এক নেপালি পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছিল কাঞ্চনজঙ্ঘার বিপজ্জনক খুম্বু আইসফল চূড়ায়। পিঠে ব্যাকপ্যাক নিয়ে বসে থাকা অবস্থাতেই ৩২ বছরের ওই নেপালি পর্বতারোহীর মৃত্যু হয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI