

রায়গঞ্জ ৬ এপ্রিল; লকডাউন চলা কালীন রায়গঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক তৃনমুল কাউন্সিলর। মোটর সাইকেল চেপে এসে একবার নয় পর পর দুবার খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনার পর তৃণমূল কাউন্সিলর কে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। আজ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ কাউন্সিলের নাম তপন দাস। রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ সহ জেলা পুলিশ সুপার সুনীত কুমার। খুনীরা এখন ও অধরা। তবে কিসের জন্য তাকে লক্ষ করে দুষ্কৃতিরা গুলি চালিয়েছে সে নিয়ে ধন্দে পুলিশ থেকে তৃনমুল জেলা নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস ওই এলাকার বন্দর এলাকার কান্তনগরে একটি সুইচগেট পরিদর্শন করতে যান। সেই সময় আচমকাই বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। প্রথমবার গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা দ্বিতীয় বার আবার গুলি চালায়। সেই গুলি তার বুকের নিচে লাগে। দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয় এলাকা থেকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তপন বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
খবর পেয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস হাসপাতালে তাকে দেখতে যান। সেখান থেকে বেড়িয়ে তিনি জানান তপন দাসের অপারেশন চলছে, তাকে দুবোতল রক্ত দেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন এই ঘটনা ভাবা যায় না। পুলিশের বড় সাহেব তদন্তে নেমেছে। পুলিশ তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক বলে তিনি দাবি জানান। তবে তিনিও ভেবে পাচ্ছেন কি কারনে কে বা কারা তাকে গুলি করলো।
অপরদিকে জেলা পুলিশ সুপার সুনীত কুমার জানান দুজন মাস্ক পরে মোটরসাইকেলে এসে তাকে লক্ষ করে গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে। মাস্ক ও হেলমেট পড়া থাকায় খুনিদের চেনা সম্ভব হয়নি। তবে পুলিশের একটি টিম তদন্ত চালাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি দুষ্কৃতিদের ধরা সম্ভব হবে।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June