

পূর্ব বর্ধমান, অতনু ঘোষের রিপোর্ট; দোরগোড়ায় বিধানসভা ভোট। আর সেই ভোটকে পাখির চোখ করে, একপ্রকার কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব রাজনৈতিক দল।
এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভা এলাকায় মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বাইক রেলির কর্মসূচি অনুষ্ঠিত হলো।
প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বাইক নিয়ে চোটখন্ড ঝাপান তলা থেকে গ্রাম দেবীপুর বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলে উঠল ` *খেলা হবে-খেলা হবে` স্লোগান,*দিদিমণি তোমায় চায়, *মমতাদি আরেকবার,* সহ বিভিন্ন রকম স্লোগানে এই মিছিল মহামিছিলের রূপ নেয়। মিছিল এর শুরুতে আকাশের মুখ ছিল ভার, বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টি ও ঠান্ডা কে উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের মনোবল ছিল তুঙ্গে।

মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি *রাস বিহারী হালদার* , মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি *জিতেন্দ্র সিং,* ব্লক সভাপতি *মধুসূদন ভট্টাচার্য* , পঞ্চায়েত সমিতির সদস্য *বসন্ত রুইদাস,* জেলার সাধারণ সম্পাদক *নিত্যানন্দ ব্যানার্জি* ও *স্বপন ঘোষাল,* পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি *শেখ মোয়াজ্জেম,* ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি *মীর পারভেজ,* মেমারি শহর সংখ্যালঘু সেল এ সভাপতি *ফারুক আব্দুল্লাহ,* মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি *সৌরভ সাঁতরা,* দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি *নিতাই ঘোষ* সহ ব্লক ও অঞ্চলের একাধিক নেতৃত্ব ।
গত ২৫ শে জানুয়ারি মেমারি বিধানসভায় একটি মহা মিছিল করে তৃণমূল কংগ্রেস।
তার কয়েকদিন পরে আজকের এই মিছিল কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সাধারণ ভোটারদের মন জয় করতে ও মেমারি বিধানসভায় বিরোধীদের থেকে শাসক দল *ধারে ভারে* অনেকটাই এগিয়ে বলে মনে করছেরাজনৈতিক বিশেষজ্ঞরা এবং বিরোধীদের বুঝিয়ে দিচ্ছে যে মেমারির রাজনৈতিক মাটিতে বিরোধীদের কোন জায়গা নেই। মেমারির মাটি, তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটা বারবার প্রমাণ করছে শাসক দল।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা