

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে এমনই আবেদন জানিয়েছেন আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায়। বাংলায় ভোট পরবর্তী হিংসা চলছে উল্লেখ করে ওই আবেদনে বলা হয়েছে, কেন্দ্র যাতে ৩৫৬ ধারা প্রয়োগের নির্দেশের পাশাপাশি আদালত যেন একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। ইতিমধ্যেই বাংলায় ১৬ জন বিজেপি কর্মী, সমর্থকের মৃত্যু হয়েছে বলেও আদালতকে জানিয়েছেন ঘনশ্যাম।
আরো পড়ুন- আগামী সপ্তাহেই দীঘা উপকূলে আছড়ে পারবে ঘূর্ণিঝড় যশ
আবেদনকারী আদালতকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। তৃণমূল সরকার সাধারণ মানুষের জীবন, সম্পত্তি ও স্বাধীনতা রক্ষায় ব্যর্থ দাবি করার পাশাপাশি ঘনশ্যামের বক্তব্য, যাঁরা বিজেপি-কে ভোট দিয়েছিলেন তাঁরাই বেশি আক্রান্ত। শাসক দলের অত্যাচারের ফলে বাংলার যে অবস্থা তাতে আদালতের কেন হস্তক্ষেপ করা উচিত সেটা বলতে গিয়ে ঘনশ্যাম সুপ্রিম কোর্টকে পিটিশনে জানিয়েছেন, ভারত যেন ‘তালিবান’ শাসিত হয়ে না যায়।
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা এবং সম্প্রতি নারদ কাণ্ডে রাজ্যের ২ মন্ত্রী-সহ ৪ জনের গ্রেফতার ও তার পরবর্তী ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে এমন একটি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইন সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স