

মালদাঃ- মালদহে ফের উঠল শিশু ধর্ষণের অভিযোগ। এবার নির্যাতনের শিকার ৪ বছরের একটি শিশু। ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ স্থানীয় এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরেছে মানিকচকের নারায়ণপুর এলাকায়।
আরো পড়ুন- বৃদ্ধাশ্রমে প্রথম দেখাতেই প্রেম! ষাট পেরিয়ে সাত পাকে বাঁধা করলেন এই নব দম্পতি
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত ২৭ শে মার্চ দুপুর নাগাদ বাড়ির পাশে শিশুকন্যাটি খেলাধূলা করছিলো। সেই সুযোগ বুঝে স্থানীয় নাবালক ওই শিশুকন্যাকে একটি পরিত্যক্ত ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে অভিযোগ।শিশুকন্যাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন ওই শিশুকন্যাকে খোঁজাখোজি করলে শিশুকন্যাটিকে একটি ফাঁকা জায়গা থেকে উদ্ধার করে। বাড়ি ফিরে শিশুকন্যাটি পরিবারের লোকজনকে সব ঘটনা বলে।
অবশেষে রবিবার মানিকচক থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যাটির পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তবে এখনো অভিযুক্ত নাবালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই নিয়ে গত ১ সপ্তাহে মালদায় নাবালিকা ধর্ষণের ৩টি ঘটনা ঘটল। গত ২৮ এপ্রিল ইংরেজবাজার থানা এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে নাবালিকাকে হাত পা বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে এক তৃণমূলকর্মী। গত শুক্রবার হরিশ্চন্দ্রপুরে মেলা থেকে এক নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করে ৫ দুষ্কৃতী। এবার মানিকচক থেকেও এল একই ধরণের নির্যাতনের খবর। যাতে মালদা জেলায় নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার