

ইনসাসের জায়গা নিচ্ছে AK-203 রাইফেল। অর্থাৎ অটোমেটিক কালাশনিকভ। রাশিয়ার টেকনোলজিতে তৈরি বিখ্যাত এ কে সিরিজের অন্যতম শক্তিশালী হাতিয়ার এই অ্যাসল্ট রাইফেল। আগামী সোমবার অর্থাৎ ৬ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসবেন একদিনের জন্য। সেদিনই এই রাইফেলের সরকারি চুক্তি সম্পন্ন হবে। মোট ৫ হাজার কোটি টাকার চুক্তি।

রাশিয়ার থেকে ভারত মোট ৬,৭১,০০০ এ কে ২০৩ রাইফেল কিনছে। যার মধ্যে ৭০,০০০ সরাসরি কিনবে। বাকি তৈরি হবে উত্তরপ্রদেশের আমেথির কারখানায়। ইনসাস রাইফেল প্রায় তিন দশক ধরে ভারতীয় সেনার সার্ভিস দিয়েছে। কিন্তু বিভিন্ন সময় এই রাইফেল নিয়ে অভিযোগ জমা পড়েছে। কারগিল যুদ্ধের সময় বিশেষ করে প্রচণ্ড ঠান্ডায় ইনসাস রাইফেলের ম্যাগাজিন জ্যাম হয়ে যায়। অটোমেটিক মোডে সহজে নেওয়া যায় না। পাকিস্তান থেকে আসা জঙ্গিদের হাতে যে রাইফেল থাকে, তা ইনসাসের তুলনায় উন্নত। এই নতুন রাশিয়ান রাইফেল ওজনে হালকা। ফায়ারিং রেঞ্জ ইনসাস রাইফেলের যেখানে ৪০০ মিটার, সেখানে এ কে ২০৩ ৮০০ মিটার পর্যন্ত নির্ভুল আঘাত করতে পারে। ইনসাস যেখানে ১ মিনিটে ৫০০ রাউন্ড ফায়ার করতে পারে, সেখানে রাশিয়ান রাইফেল ৬০০ রাউন্ড পর্যন্ত ফায়ার করার ক্ষমতা রাখে।

কোনও নির্দিষ্ট বস্তুকেই ভেদ করে যাওয়ার ক্ষমতা ইনসাসের তুলনায় এই রাইফেলের তিনগুণ বেশি। একটি ম্যাগাজিনে ৩০ টি করে ৭.৬২ ক্যালিবারের বুলেট থাকে। এই রাইফেলের সুবিধা প্রথম এক বছর কোনও মেনটেনেন্স চার্জ লাগে না। সেনাদের জন্য ব্যবহার করা একেবারে সহজ পদ্ধতি। সিঙ্গল এবং বার্স্ট মোডে অসাধারণ নির্ভুল লক্ষ্য। নাইট ভিশন মোডেও দারুন কার্যকরী এ কে ২০৩।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স