

গ্যাস বার্নার পরিষ্কার করা অপেক্ষাকৃত কঠিন। নিয়মিত পরিষ্কার নাহওয়ার কারণে বার্নার কালো হয়ে যায় এবং এর ফুটোয় নোংরা জমে যায়। এর ফলে গ্যাস বার্নার ভালোভাবে জ্বালানো যায় না এবং গ্যাস লিকের গন্ধ বেরোতে শুরু করে। সেক্ষেত্রে লোক ডেকে বার্নার সারাই বা পালটে ফেলা ছাড়া অন্য কোনও উপায় নেই। এখানে এমন কিছু টিপস দেওয়া রইল, যার সাহায্যে সহজেই বার্নার পরিষ্কার করতে পারবেন—
১.ইনো দিয়ে পরিষ্কার করুন গ্যাস বার্নার:রান্নার পাশাপাশি গ্যাস বার্নারের সাফাইয়ে ইনো ব্যবহার করতে ১/২ কাপ গরম জল।
১ বড় চামচ লেবুর রস।
১ প্যাকেট ইনো।
১ ছোট চামচ লিকুইড ডিটারজেন্ট।
১টি পুরনো টুথ ব্রাশ।
পদ্ধতিঃ প্রথমে গরম জলে ইনো ও লেবুর রস মিশিয়ে নিন। জলে ধীরে ধীরে ইনো মেশাতে হবে। এর পর এই জলের বাটির মধ্যে গ্যাস বার্নার খুলে ডুবিয়ে দিন। ১৫ মিনিট পর্যন্ত বাটিটিকে ঢাকা দিয়ে রাখুন। ১৫ মিনিট পর বার্নার প্রায় পরিষ্কার হয়ে যাবে। সামান্য কিছু ময়লা লেগে থাকলে ডিটারজেন্ট ও টুথ ব্রাশের সাহায্যে সেটি পরিষ্কার করে নিন। প্রতি ১৫ দিনে গ্যাস বার্নার পরিষ্কার করুন।২. লেবুর খোসা ও নুন দিয়ে পরিষ্কার করুন:
বাসন, বিশেষত পিতলের বাসনকে লেবু দিয়ে পরিষ্কার করলে তা আরও উজ্জ্বল ও পরিষ্কার হয়। গ্যাস বার্নার পিতলের হলে তা লেবু দিয়ে পরিষ্কার করতে পারেন, ১টি বড় লেবু, ১ ছোটো চামচ নুন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে লেবুর রস মেশানো গরম জলে বার্নার ডুবিয়ে রেখে দিন। পরের দিন সকালে নিংড়ে রাখা লেবুর খোসার মধ্যে নুন লাগিয়ে তা দিয়ে বার্নার পরিষ্কার করুন।৩. ভিনিগারের সাহায্যেও পরিষ্কার করতে পারেন বার্নার:
উপকরণঃ
১ বড় চামচ বেকিং সোডা।
১/২ কাপ ভিনিগার।
পদ্ধতি: একটি পাত্রে ভিনিগার ও বেকিং সোডা মেশান। বেকিং সোডায় এক্সফোলিয়েটিং উপাদান থাকে, যা বার্নারের মধ্যে জমে থাকা নোংরা পরিষ্কার করে দেয়। বার্নারকে সারা রাত এই মিশ্রণে ডুবিয়ে রাখুন। সকালে টুথ ব্রাশ দিয়ে ঘসলেই বার্নার পরিষ্কার হয়ে যাবে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স