আজকের রাশিফল ; শনিবার ৩ এপ্রিল মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির মানুষদের ভাগ্যফল জানুন - Bangla Hunt

আজকের রাশিফল ; শনিবার ৩ এপ্রিল মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির মানুষদের ভাগ্যফল জানুন

By Bangla Hunt Desk - April 03, 2021

আজ শনিবার ৩ এপ্রিল, জেনে নিন মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির মানুষদের ভাগ্য কেমন যাবে।

মেষ- কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। আজ কোনও না কোনও দিক থেকে গুরুর কৃপা লাভ করতে পারবেন। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। কোনও কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসায় ক্ষতি হতে পারে। সদুপায়ে আয় বৃদ্ধি নিয়ে আলোচনা। ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে।

বৃষ- সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের পরিচয় দিন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনও কারণে মনে ভয়ের সঞ্চার হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। নতুন বাড়ি তৈরি নিয়ে আলোচনা হতে পারে। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল হবে। আপনার কুমন্ত্যব্যে সংসারে অশান্তির যোগ রয়েছে। কর্মস্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে শান্তি মিলবে।

মিথুন- নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হবে। সম্পত্তি নিয়ে আজ গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সন্তানদের কারণে উদব্যস্ততা বাড়বে। খুব কাছের কারও শারীরিক অসুস্থতার খবর আসতে পারে। বন্ধুর থেকে সাবধান থাকুন। আজ সকলের কাছে নিজের মেধা দেখানোর সুযোগ পাবেন। আজ ব্যবসায় হিসাবের গণ্ডগোল হতে পারে। সন্তানদের বিষয়ে গভীর আলোচনা হতে পারে।

কর্কট- প্রশাসনিক কোনও দায়িত্বে ব্যাঘাত আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়িতে নতুন কিছু কেনার আলোচনা হতে পারে। নাকে ব্যথা হতে পারে। কর্মচারীর ভুলে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কারও অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কাজেকে সাফল্য পেতে পারেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর