

সাধারণত ৩০ বছর বয়স হওয়ার পরে নারী-পুরুষ উভয়ের চুল পাকতে শুরু করে। অল্প বয়সে চুল পাকাটা খুবই অস্বস্তির কারণ। চুল পাকতে পারে নানা কারণে। বিশেষজ্ঞরা চুল পাকার ক্ষেত্রে যে কারণগুলো দেখিয়েছেন তা হলো, খাদ্যাভ্যাস, বংশগত কারণ ও লিভারের নানা সমস্যা। কিন্তু বয়সটা তো এখনও চুল পাকার মতো হয়নি! তা হলে উপায়?
এখন তো নানা ধরনের হেয়ার কালার পাওয়া যায়। প্রয়োজনে ব্যবহার করতেই পারেন। যারা হেয়ার কালার ব্যবহার করত চান না, তাদের কি পাকা চুল নিয়েই এগিয়ে যেতে হবে বাকি জীবনটা! একেবারেই নয়। বাড়িতেই তৈরি করে নিন এক মিশ্রণ, যা নিয়মিত পান করলে পেতে পারেন উপকার। খবর এবেলা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী, এই ‘মিরাকেল ড্রিঙ্ক’ দিনে তিন থেকে চার বার এক চা চামচ করে খাওয়ার আগে খেতে হবে, মাস তিনেকের জন্য। তা হলেই নাকি কেল্লা ফতে।
প্রতিবেদনে বলা হয়েছে, কী ভাবে তৈরি করতে হবে চুল কালো রাখার সেই ‘মিরাকেল ড্রিঙ্ক’— উপকরণ- ৫টি পাতিলেবু , ৫টি রসুন কোয়া (ছাড়ানো), ১ কাপ মধু, ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল। পদ্ধতি- সব কিছু এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। লেবুর ছাল না ছাড়ালেও অসুবিধা নেই।
মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাচের জারে ঢেলে রাখুন। প্রতিবেদন অনুযায়ী, যারা এই মিশ্রণ ব্যবহার করেছেন, তারা উপকার পেয়েছেন। তাদের মতে, শুধু কালো চুলই নয়, মিশ্রণ খাওয়ার ফলে তাদের দৃষ্টি শক্তিও ভাল হয়েছে বলে জানা গিয়েছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স