

বসের কড়া হুকুম, ডেডলাইনে কাজ শেষ করা চাই। শেষ করতে হবে যে কোনও মূল্যে। কর্মীটির প্রাণ গেলেও কিছু এসে যায় না! কারণ শো মাস্ট গো অন। ব্যক্তির মূল্য নেই, সংস্থাই সব, শিখিয়েছে আধুনিক সভ্যতা। তার বাস্তব চিত্র গেল ব্যাঙ্গালুরুর রাস্তায়। স্কুটি চালাতে চালাতেই ল্যাপটপে কাজ করতে দেখা গেল এক ব্যক্তিকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। ওই ব্যক্তির কাণ্ড দেখে মাথায় হাত পড়েছে নেটিজেনদের। মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।
হর্সমিত সিং নামের এক ব্যক্তি ওই ছবিটি টুইট করেন লিঙ্কডিনে। হর্সমিত জানিয়েছেন, ছবিটি বেঙ্গালুরুর শহরের একটি ফ্লাইওভারে রাত ১১টার ছবি। তখনও রীতিমতো ব্যস্ত রাস্তায় হাজারও যানবাহান যাতায়াত করছে। তার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে স্কুটি চালাতে চালাতে ল্যাপটপে কাজ করছেন ওই ব্যক্তি। ছবির সঙ্গে লম্বা ক্যাপশানে হর্সমিত লেখেন, ‘বেঙ্গালুরু শহরের তার চরম পর্যায় ছুঁয়ে ফেলেছে। শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার, সেখানে একজন স্কুটি চালাতে চালাতে ল্যপটপে কাজ করছেন।’
আরো পড়ুন- একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
এরপরেই কড়া সমালোচনার সুরে হর্সমিত লেখেন, ‘আপনি যদি একজন বস হিসেবে যে কোনও মূল্যে ডেডলাইন নিয়ে কর্মীদের আতঙ্কে রাখেন, তাহলে আরেকবার ভাবুন। ‘ইটস আর্জেন্ট’ কিংবা ‘ডু ইট এএসএপি’ বলার আগে দুবার ভাবুন। বিশেষত আপনি যদি একজন ক্ষমতাবান হন, তাহলে আপনার বক্তব্যের কতটা প্রভাব নীচুতলার কর্মীদের মধ্যে পড়ে, তা ভেবে কিছুটা সংযত হন।’
বেঙ্গালুরুর এমন ছবি দেখে নেটিজেনদের একাংশ হর্সমিতের সুরেই সমালোচনা করেছে ডেডলাইন ইত্যাদি নিয়ে। আরেক দল অবশ্য স্কুটি চালক ব্যক্তিকেই কাঠগড়ায় তুলেছে। এক নেটিজেনের মন্তব্য, ‘হয়তো ওর যখন কাজটা করা উচিত ছিল তখন করেনি, তাই এভাবেই কাজ শেষ করার চেষ্টা করছে।’ মজা করে আরও লেখেন, ‘ট্রিপল আর দেখার ফল!’ একজন লেখেন, ‘আমিও রাস্তায় দাঁড়িয়ে কাজ করেছি চাপে পড়ে। কিন্তু স্কুটি চালাতে চালাতে কাজ করা ঠিক হয়নি। এক জায়গায় দাঁড়িয়ে কাজটা শেষ করে নিতে পারত।’

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স