১০০ দিনের কাজে চাহিদা বিপুল অথচ কাজ পাচ্ছেন না অনেকেই এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কর্মপ্রার্থী ও কাজ পাওয়া মানুষের সংখ্যার মধ্যে ফারাক নভেম্বরে সর্বকালীন শিখরে পৌঁছেছে। গত বছরের তুলনায় কমেছে কর্মদিবস সৃষ্টিও। এর জন্য অর্থের অভাবকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
গত মাসে এই প্রকল্পে গোটা দেশে ১১.৬৬ কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল, যেখানে অক্টোবরে তা ছিল ২২.২৩ কোটি। অথচ, নভেম্বরে কর্মপ্রার্থীর সংখ্যা অক্টোবরের তুলনায় অনেকটাই বেশি ছিল। গত বছরের নভেম্বরে এই প্রকল্পে ২৩.৫৮ কোটি কর্মদিবস সৃষ্টি হয়েছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় কর্মদিবস সৃষ্টি ৫০.৫% কমে গিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরে ২.৬২ কোটি ব্যক্তি ১০০ দিনের প্রকল্পে কাজ চেয়েছিলেন। অক্টোবরে সংখ্যাটি ছিল ২.৬০ কোটি। অন্য দিকে, নভেম্বরে ২.১০ কোটি পরিবার এই প্রকল্পে কাজ পেতে আবেদন করেছিল, যা অক্টোবরে ছিল ২.০৭ কোটি।
যা ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় কম হলেও ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় অনেকটা বেশি। এদিকে সরকারের ভাঁড়ে মা ভবানী। গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই চলতি বছর এই খাতে খরচ হয়ে গিয়েছে ৮০ হাজার কোটি টাকার বেশি। অর্থাৎ বরাদ্দের থেকে খরচ বেশি। এখন কেন্দ্রের মোদি সরকার পড়েছে মহা অস্বস্তিতে। কেন্দ্রকে বাধ্য হয়েই এই প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে। সরকারের তরফে সেই আশ্বাসও মিলেছে। এই বাড়তি খরচের সঙ্গে জুটছে বিরোধীদের কটাক্ষও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”