‘রাজ্য নির্বাচন কমিশনকে তো রাজ্য সরকারই চালায়’, কমিশন পুরভোটের ( Kolkata Municipal ELection 2021) বিজ্ঞপ্তি জারি করতেই তোপ দাগলেন দিলীপ ঘোষ। ‘তাহলে আর কোর্ট-কাছারির অর্থ কী ‘, শুক্রবার প্রাতঃভ্রমণে বেড়িয়ে এই পুরভোট নিয়েই রাজ্যকে তীব্র আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কলকাতায় থাকলে প্রতিদিনই প্রাতঃভ্রমণে যান বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবারও তার অন্যথা হয়নি। এদিন ইকো পার্ক থেকেই পুরভোট নিয়ে রাজ্যকে নিশানা করেন তিনি। বলেন, “রাজ্যের অঙ্গুলিহেলনেই নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এভাবে চলতে পারে না।” এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ।
পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলার সরকারকে না বলে ত্রিপুরা নিয়ে আগে কথা বলুন। ওখানে ভোটে যে ধরনের সন্ত্রাস হয়েছে সেদিকটা আগে দেখুন। তারপর বাংলার পুরভোট কীভাবে হবে তা নিয়ে মন্তব্য করবেন।” দিলীপ ঘোষ নাটক করছেন বলে কটাক্ষ করেছেন কুণাল।
প্রসঙ্গত, ১৯ ডিসেম্বরই পুরভোট কলকাতায়, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই জারি হয় আদর্শ আচরণ বিধি। বৃহস্পতিবার থেকেই কলকাতা পুরভোটের মনোনয়ন জমার কাজ শুরু হওয়ার কথা জানানো হয়। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। তবে হাওড়ায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হয়নি। ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট হবে কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও একই দিনে হাওড়া ও বালিতেও পুরভোট চেয়েছিল রাজ্য সরকার। তবে হাওড়া পুরসভা সংশোধনী বিল ২০২১, যএ বিলে হাওড়া পুরসভা থেকে বালিকে পৃথক পুরসভা করার প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়েছে, সেই বিলে সেই বিলে এখনও সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। পুরভোট নিয়ে ইতিমধ্য়েই নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং কার্যকরী ভূমিকা পালন করতে হবে। রাজ্য সরকারের শাখা হিসেবে কাজ করলে চলবে না। তাঁদের কথা মতো চললেও হবে না বলে জানিয়েছেন রাজ্যপাল।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট প্রথম থেকেই একদিনে করতে চেয়েছিল রাজ্য সরকার। নবান্নের প্রস্তাবে সম্মতিও দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এরপরেই ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরভোটের দিনক্ষণ মোটের উপর স্থির হয়। আর ২২ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। উল্লেখ্য, এদিকে মেয়াদ শেষ হলেও রাজ্যে ২০১৮ সালের পর থেকে পুরভোট হয়নি। রাজ্যোর মোট ১১৬ টি পুর নিগম এবং পুরসভার ভোট বাকি রয়েছে। তারই মাঝে বেঁকে বসে বিজেপি। কেন রাজ্য সব পুরসভায় একসঙ্গে ভোট হচ্ছে না, প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি